• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাশকতার মামলায় জামিন পেলেন এম এ কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পি.এম.
ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম-ছবি-ভিওডি বাংলা

বাড্ডা থানায় পুলিশের করা ২০১৫ সালের একটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর এম এ কাইয়ুম বলেন, মিথ্যা ও গায়েবি মামলার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। ভবিষ্যতে এ ধরনের মামলার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তিনি সতর্কতার সঙ্গে তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, এম এ কাইয়ুমের বিরুদ্ধে শতাধিক মামলা থাকলেও প্রতিটি মামলাতেই তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস