• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে নির্মাণ কর্মকর্তা আহত

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর টিবি গেটের পাশে সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের এক নির্মাণ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় নাজিমুদ্দিনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তিনি চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আহতের ছোট ভাই আজিমউদ্দিন বলেন, নাজিমুদ্দিন মহাখালীতে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। বিকেলে ৮–১০ জন সন্ত্রাসী মাস্ক পরিহিত অবস্থায় সেখানে আসে। তারা একজন প্রকৌশলীকে খুঁজছিল। এ সময় নাজিমুদ্দিনকে মারধর করে এবং চলে যাওয়ার সময় গুলি করে পালিয়ে যায়। গুলিটি তাঁর বাঁ পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

নাজিমুদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে রাজধানীর নাখালপাড়ায় থাকেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার