{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান যুব দল

স্পোর্টস ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

ওপেনার সামির মিনহাসের রেকর্ড সেঞ্চুরিতে দীর্ঘ ১৩ বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান যুব দল। গতকাল যুব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ১৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। এর আগে ২০১২ সালে প্রথম ও শেষবার যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। ঐ আসরের ফাইনাল ম্যাচের স্কোর টাই হওয়ায় ভারতের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছিল পাকিস্তান।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ হওয়ার পর বিচ্ছিন্ন হন উইকেটরক্ষক হামজা জাহুর। ১৮ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে উসমান খানকে নিয়ে ৯২ রান যোগ করেন মিনহাস। ৩৫ রান করে আউট হন উসমান। এই জুটিতেই ২৯ বলে হাফ সেঞ্চুরির দেখা পান মিনহাস। তৃতীয় উইকেটে আহমেদ হুসেনকে নিয়ে শতরানের জুটি ও ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন মিনহাস। এ জন্য ৭১ বল খেলেছেন এই ডান-হাতি ব্যাটার।

৩৮তম ওভারে দলীয় ২৬০ রানে আউট হন হুসেন। ৫৬ রান করেন তিনি। তবে দলের রান ৩শ পার করে থামেন মিনহাস। ১৭টি চার ও ৯টি ছক্কায় ১১৩ বলে ১৭২ রান করেন তিনি। চলতি আসরে গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন মিনহাস। মালয়েশিয়ার ওয়ানডে স্বীকৃতি না থাকায় ঐ ম্যাচটি যুব ওয়ানডের স্বীকৃতি পায়নি। রেকর্ড ইনিংসে যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিক হয়েছেন মিনহাস। গত বছরের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন শাহজাইব খান। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েছেন সামির। এতে ভেঙে গেছে স্বদেশি সামি আসলামের রেকর্ড। ২০১২ সালের ফাইনালে ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন আসলাম।

মিনহাসের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। যুব এশিয়া কাপে এটি পাকিস্তানের সর্বোচ্চ রান। এমনকি যুব এশিয়া কাপের ফাইনালেও সর্বোচ্চ দলীয় রান। আগেরটি ছিল ভারতের। ২০১৪ আসরে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ৩১৪ রান করেছিল ভারত।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি
মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি
যেসব শর্ত পূরণ না হলে বিশ্বকাপ খেলবে না ইরান
যেসব শর্ত পূরণ না হলে বিশ্বকাপ খেলবে না ইরান
বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়ম, সুবিধা পেল আর্জেন্টিনা
বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়ম, সুবিধা পেল আর্জেন্টিনা