• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান-আনিসুলের ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক    ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি ও গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেছেন প্রসিকিউশন। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন করেন।

শুনানির শুরুতেই সালমান ও আনিসুলের ব্যক্তিগত রায় পড়ে শোনানো হয়। একপর্যায়ে তাদের একটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয়, যা ২০২৪ সালের ১৯ জুলাইয়ের। এরপর চিফ প্রসিকিউটর পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ পড়েন।

ফোনালাপ শোনার সময় সালমান ও আনিসুল মনোযোগ দেন। তবে ট্রাইব্যুনালে ফোনালাপ বাজানোর পর তারা একে অপরের দিকে তাকিয়ে হাসেন এবং সংক্ষিপ্ত কথোপকথনও করেন। ফোনালাপে শোনা যায়, সালমান এফ রহমানকে আন্দোলন দমন ও ছাত্র-জনতাকে নিয়ন্ত্রণের কথা বলেন আনিসুল হক এবং কারফিউ জারি করার পরামর্শ দেন। একইসাথে শোনা যায় ‌‘এগুলো ফোনে বলা উচিত নয়’ মন্তব্য।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন। প্রসিকিউশনের সঙ্গে ছিলেন মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।

এর আগে, ৪ ডিসেম্বর এই দু’জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে অভিযোগ ট্রাইব্যুনালে আমলে নেয়া হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
মঞ্জুরুল আহসান মুন্সী: কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ
পরীক্ষা শুক্রবার ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ