• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনার বর্ষসেরা অ্যাঙ্গেল ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ছবি-সংগৃহীত
আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ছবি-সংগৃহীত

দীর্ঘ ১০ বছর পর দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তিনি পেছনে ফেলেছেন লৌতারো মার্টিনেজ ও লিয়ান্দ্রো পারেদেসকে। ক্যারিয়ারে প্রথমবার এ পুরস্কার পেয়েছিলেন ২০১৪ সালে।

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্ধারণ করা হয় দেশটির বর্ষসেরা ফুটবলার। ২০২৫ সালের সে দৌড়ে ছিলেন ডি মারিয়া, মার্টিনেজ ও পারেদেস। সর্বাধিক ভোট পেয়ে সেরা নির্বাচিত হয়েছেন ৩৭ বর্ষী ডি মারিয়া। জমকালো এক অনুষ্ঠানে অ্যাটাকিং মিডফিল্ডারের হাতে তুলে দেয়া হয় বর্ষসেরার পুরস্কার।

দীর্ঘ বিরতির পর বর্ষসেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত ডি মারিয়া বলেন, ‘এটি আমার দ্বিতীয় (বর্ষসেরার পুরস্কার), আমি কৃতজ্ঞ। সকল আর্জেন্টাইন ক্রীড়াবিদের সঙ্গে এখানে থাকতে পারা দারুণ ব্যাপার, সবার সঙ্গে এখানে থাকতে চেয়েছিলাম আমি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

ইউরোপ অধ্যায় শেষে করে গত মে মাসে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরেন ডি মারিয়া। চলতি বছর দলটিকে আর্জেন্টিনার শীর্ষ লিগের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্পেন-পর্তুগাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের
ছবি: সংগৃহীত
নাহিদের ঝড়ে সিরিজে দারুণ শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত
কোচের ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি