{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

আরিফ হত্যা মামলা

সুব্রত বাইনের মেয়ে বিথীর ফের ৪ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পি.এম.
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী। সংগৃহীত ছবি

যুবদল নেতা আরিফ সিকদার হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানার মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিথীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা জানান, গত ১৮ ডিসেম্বর একই মামলায় খাদিজা ইয়াসমিন বিথীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাজহারুল ইসলাম গত ১৬ ডিসেম্বর বিথীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে ১৪ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতে শুনানি

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে বলেন, আগের রিমান্ডে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। পুনরায় রিমান্ড চাওয়ার যৌক্তিকতা নেই। তিনি দুই সন্তানের জননী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করে বলেন, সামনে জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। খাদিজা ইয়াসমিন বিথীর কাছ থেকে মামলার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

আসামির বক্তব্য

শুনানিতে খাদিজা ইয়াসমিন বিথী বলেন, তিনি মামলার বিষয়ে কিছুই জানেন না। তার বাবা অপরাধী হলে সেটার দায় তিনি নেন না। তিনি একজন কর্মজীবী নারী এবং তার ছোট সন্তান রয়েছে, যাদের বর্তমানে প্রতিবেশীরা দেখাশোনা করছে।

মামলার পটভূমি

মামলার নথি থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। এ ঘটনায় তার বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেন। পরে আরিফের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

এর আগে এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরুর সিদ্ধান্ত আজ
তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরুর সিদ্ধান্ত আজ
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে পক্ষপাত নয়: চিফ প্রসিকিউটর
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে পক্ষপাত নয়: চিফ প্রসিকিউটর
দায়িত্ববোধ থেকে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রীর
দায়িত্ববোধ থেকে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রীর