• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দেশে ফিরছেন আজ

আমিরাতে কারাবন্দি ৬ জুলাই যোদ্ধার মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তি মিলেছে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি থাকা ৬ জন জুলাই যোদ্ধার। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারা।  এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করবে বলে জানা গেছে।

দেশে ফিরতে যাওয়া এই প্রবাসী জুলাই যোদ্ধারা হলেন- চট্টগ্রামের শহিদুল আমিন (মুন্না) ও সাইফুল ইসলাম, বরিশালের শাওন হাওলাদার, লক্ষ্মীপুরের শাহাদাত হোসেন, নোয়াখালীর জাকের হোসেন রনি এবং মৌলভিবাজারের মোহাম্মদ ফরহাদ আহমেদ।

কারামুক্ত প্রবাসী শহিদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনসহ একাধিক জুলাই যোদ্ধার পরিবারের সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তানিয়া আমিন বলেন, এই ছয়জনের জামিনে মুক্তি পাওয়া খবরটি বুধবার রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পরিবারকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তারা দেশে ফিরবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সংহতি জানানোর অভিযোগে বিভিন্ন সময়ে কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে অনেকে মুক্তি পেলেও ২৪ জন দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। তাদের মুক্তির দাবিতে পরিবারগুলো দীর্ঘদিন ধরে আবেদন ও আলোচনা চালিয়ে আসছিল।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী