• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা কাটবে : প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে শূন্যতা রয়েছে, তা পূরণ হবে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, দেশে বাস্তব অর্থেই একটি রাজনৈতিক শূন্যতা বিদ্যমান। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণের সুযোগ তৈরি হয়েছে।

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফেরেন তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট পৌঁছায়। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, তিনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তার দেশে ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ‘গণতান্ত্রিক উত্তরণ’-এর মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের প্রত্যাবর্তনে এই উত্তরণ প্রক্রিয়া আরও মসৃণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, তার নিরাপত্তার বিষয়টি বিএনপি দেখভাল করছে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ বিশ্বাস ও আচার নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন—এটাই সত্যিকারের গণতন্ত্রের অন্যতম লক্ষ্য।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা