• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

নাইজেরিয়ায় আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এ.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের-ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী ও প্রাণঘাতী’ হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন, এই হামলা তার সরাসরি নির্দেশে পরিচালিত হয়েছে।

ট্রাম্পের দাবি, ওই অঞ্চলে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে নিরপরাধ খ্রিস্টানদের নির্মমভাবে হত্যা করেছে। তিনি বলেন, ‘খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধ না হলে কঠোর জবাব দেওয়া হবে- আগেই এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। আজ (২৫ ডিসেম্বর) রাতে সেই সতর্কতার বাস্তব রূপ দেখা গেছে।

খ্রিস্টানদের ওপর নীপিড়নের অভিযোগ তুলে সপ্তাহখানেক আগেই নাইজেরিয়ায় সামরিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, ট্রাম্পের নির্দেশ ও নাইজেরিয়া কর্তৃপক্ষের অনুরোধে এই অভিযান পরিচালিত হয়েছে। হামলায় এখন পর্যন্ত প্রাণহানির তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে আইএসের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিগত এক দশক ধরে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে শক্ত ঘাঁটি গড়ে রেখেছে আইএস, বোকো হারামসহ অন্যান্য উগ্র ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের