{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

শীতের সবজির দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে। সেইসঙ্গে বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। সরবরাহ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দাম কমে গ্রাহকের নাগালের মধ্যে এসেছে। এতে ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। অন্যদিকে, পুরনো পেঁয়াজের দাম এখনো তুলনামূলক বেশি হলেও প্রতি কেজি নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের কেজিও এখন ৭০ থেকে ৭৫ টাকা। অর্থাৎ, গত দু-তিন সপ্তাহ আগের চেয়ে পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমেছে।

বাজারে মুরগি, ডিম, মাছ ও অন্যান্য মুদিপণ্যের দাম আগের মতোই স্থিতিশীল। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, ঢাকায় বেশ শীত অনুভূত হওয়ায় বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা কম। বিক্রেতারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়বে।

সবজি বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে গ্রাহকের নাগালে এসেছে। এতে ক্রেতাদের মধ্যে শীতের সবজি কেনায় স্বস্তি দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিটি দোকানে এখন থরে থরে সাজানো নতুন সবজি। দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতারাও প্রয়োজন মতো সবজি কিনতে পারছেন।

রামপুরা বাজারে ইয়াকুব আলী নামের একজন ক্রেতা বলেন, গত বছর প্রায় পুরো সময় সবজির দাম বেশি ছিল। ৬০ টাকা কেজির কম সবজি কেনা যায়নি। এখন ৩০-৪০ টাকা কেজি দরে অনেক সবজি কেনা যাচ্ছে। ১০০ টাকার সবজি কিনলে দু-চারদিনের জন্য যথেষ্ট।

দোকানগুলোতে শীতের সবজির বড় জায়গাজুড়ে থাকে বাঁধাকপি ও ফুলকপি। মাঝারি আকারের একেকটি বাঁধাকপি এখন বিক্রি হচ্ছে বাজার ও মানভেদে ২০-৩০ টাকার মধ্যে। যা এক সপ্তাহ আগেও ছিল ৩০ টাকার বেশি। একইভাবে কমেছে ফুলকপির দাম। আকারভেদে একেকটি ফুলকপি বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকায়।

বাজারে শিমের দামও কমেছে। এখন অন্তত চার ধরনের শিম পাওয়া যাচ্ছে। তার মধ্যে নতুন আসা বিচিওয়ালা শিম ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য জাতের শিম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে কেনা যাচ্ছে।

মাত্র দু-তিন সপ্তাহ আগেই প্রতি কেজি নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে ২০-২৫ টাকায় নেমেছে। মুলার কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১০ টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।

পাকা টমেটোর দাম কমলেও এখনো গ্রাহকের নাগালে আসেনি। প্রতি কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকার মধ্যে। তবে শাকের দাম কমেছে। পালং শাক, লাল শাক ও মুলা শাকের আঁটি এখন বিক্রি হচ্ছে ১০-১৫ টাকার মধ্যে।

গত কয়েক সপ্তাহ ধরে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম একেবারেই কম। প্রতি ডজন বাদামি রঙের ডিম বাজারভেদে ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির বাজারও স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫৫-১৬৫ টাকায়। সোনালি মুরগির কেজি এখন ২৪০ থেকে ২৬০ টাকা।

বাজারে প্রতি কেজি চাষের তেলাপিয়া, পাঙাশ, কই মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকার মধ্যে। আর রুই-কাতলার কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা। এ দাম গত কয়েক সপ্তাহ ধরে একই রকম রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

অন্যদিকে, মুদি বাজারে কোনো পণ্যের দামেই তেমন হেরফের হয়নি বলে বিক্রেতারা জানিয়েছেন।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দামের এই স্বস্তি ধরে রাখতে হলে পরিবহন ব্যয় ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ জরুরি। অনেক সময় কৃষকের কাছ থেকে কম দামে সবজি কিনে তা বাজারে বেশি দামে বিক্রি করা হয়, এতে ভোক্তা ক্ষতিগ্রস্ত হন।

এ বিষয়ে অর্থনীতিবিদরা মনে করছেন, শীত মৌসুমে কৃষিপণ্যের সরবরাহ বাড়লে স্বাভাবিকভাবেই দাম কমে আসে। তবে বাজার ব্যবস্থাপনায় ঘাটতি থাকলে এই সুফল পুরোপুরি ভোক্তাদের হাতে পৌঁছায় না।

সংশ্লিষ্টরা বলছেন, শীতের শুরুতেই রাজধানীর কাঁচাবাজারে দাম কমার এই প্রবণতা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সামনে শীত আরও বাড়লে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে কাঁচাবাজারে ভোক্তাদের হাসি আরও দীর্ঘস্থায়ী হবে-এমন প্রত্যাশাই এখন সবার।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসে আসছে ১১টি কার্গো এলএনজি
এ মাসে আসছে ১১টি কার্গো এলএনজি
বিশ্ববাজারে খাদ্যের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে খাদ্যের দাম ঊর্ধ্বমুখী
নিত্যপণ্যের লাগামহীন দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
নিত্যপণ্যের লাগামহীন দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার