• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসি মাছউদ

তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পি.এম.
তারেক রহমান ও ইসি আব্দুর রহমানেল মাছউদ। ছবি: কোলাজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ বিষয়ে কথা বলেন ইসি মাছউদ। তবে তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে এসে ভোটার হবেন কি না—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান।

এর আগে, গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে শনিবার ভোটার হবেন।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী