• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঘন কুয়াশা

ঢাকায় নামতে পারেনি আন্তর্জাতিক ১০ ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এ.এম.
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১০টি ফ্লাইট। ফ্লাইটগুলোকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে।
 
এদিকে ঢাকাসহ সারাদেশেই জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় বেড়েছে কুয়াশা ও শীতের তীব্রতা। এতে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক রয়েছে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশাসহ কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।
 
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগও সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভিওডি বাংলা/ এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী