• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যে পথ দিয়ে যাবে খালেদা জিয়ার মরদেহ, জানাল ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া'র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছাবে। কোন পথ দিয়ে খালেদা জিয়া'র মরদেহ নিয়ে যাওয়া হবে তা আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞপ্তিতে অনুসারে, খালেদা জিয়া'র মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার দিয়ে নৌ সদর দপ্তর হয়ে তাঁর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাবে। সেখান থেকে গুলশান-২ ও কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে। 

বিজ্ঞপ্তিতে ডিএমপি'র তরফে আরও জানানো হয়েছে, 'মরহুমার পবিত্র মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।' 

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 'আপসহীন নেত্রী' খ্যাত খালেদা জিয়ার। তাঁর মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল বুধবার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী