• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে কূটনীতিকদের স্বাক্ষর

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পি.এম.
খালেদা জিয়ার শোকবইতে স্বাক্ষক করছেন বিভিন্নদেশের রাষ্ট্রদূত। ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে সশরীরে এসে শোকবইয়ে স্বাক্ষর করছেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরাও আসছেন শোক জানাতে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোকবই খোলার পর সরেজমিনে দেখা যায়, একে একে বিভিন্ন দেশের প্রতিনিধি আসছেন এবং শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষরও করেছেন তারা।

এরই মধ্যে শোকবইয়ে স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনেই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮ দেশের প্রতিনিধি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসন অফিসে শোকবই খোলা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে শোকবইয়ে স্বাক্ষর গ্রহণ শুরু হয়। তা রাত ৯টা পর্যন্ত চলবে। এরপর আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাক্ষর চলবে।

তিনি আরও জানান, শোকবইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এছাড়াও শোকবইতে স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকারের বেশকয়েকজন উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী