• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নির্বাচন ঘিরে টঙ্গী বিশ্ব ইজতেমা স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ এ.এম.
টঙ্গী বিশ্ব ইজতেমা। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচনকে সামনে রেখে ওই এলাকায় কোনো ধরনের অনুষ্ঠান বা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য জানান। 

তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজি), গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলিগ জামাতের আহলে সুরার সদস্য মোহাম্মদ জুবায়ের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন।

তবে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন-পূর্ব সময়ে উক্ত মাঠে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা–২০২৬’সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী