{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এআই ভিডিও নির্মাণে নতুন অধ্যায় শুরু তানজিলের

ভিওডি বাংলা ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
তানজিল আহমেদ বাংলাদেশের এআই ভিডিও খাতে নতুন উদ্ভাবনের পথপ্রদর্শক-ছবি: সংগৃহীত

পলিটেকনিক শিক্ষার্থী তানজিল আহমেদ মাত্র ১৮ বছর বয়সেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও নির্মাণে নতুন একটি উদ্যোগ শুরু করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ এআই ভিডিও কমার্শিয়াল কোম্পানি চালু করেছেন, যা ইতোমধ্যেই প্রযুক্তি ও মিডিয়া অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

তানজিল জানান, তিনি মূলত ‘হিউম্যানাইজড এআই ভিডিও’ নির্মাণে গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ, ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকলেও তা দর্শকের চোখে স্বাভাবিক ও বাস্তব মনে হবে। ভিডিও তৈরিতে ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং ও শট কম্পোজিশনের দিকে বিশেষ নজর দেওয়া হয়, যাতে কমার্শিয়াল ফিল্মের মান বজায় থাকে।

পড়াশোনার পাশাপাশি জটিল প্রযুক্তিতে দক্ষতা অর্জন সহজ না হলেও, নিয়মিত চর্চা ও আগ্রহের মাধ্যমে তানজিল নিজের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। তার কাজের গুণগত মান ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়েও নজর কেড়েছে। সম্প্রতি একজন নেটফ্লিক্স ফিচারড প্রডিউসার তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন।

তানজিল বলেন, “আমি কখনোই শুধু ট্রেন্ড অনুসরণ করতে চাইনি। এআই ব্যবহার করে এমন ভিডিও বানাতে চেয়েছি, যেগুলো মানুষের আবেগের সঙ্গে সংযোগ তৈরি করবে। প্রযুক্তি যেন গল্প বলার মাধ্যম হয়।”

ভবিষ্যতে তিনি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। পাশাপাশি তিনি মনে করেন, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে বাংলাদেশের তরুণরাও বিশ্বমানের প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গড়ে তুলতে পারবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিআরইউতে এআই সাংবাদিকতা প্রশিক্ষণের তৃতীয় দিন আজ
ডিআরইউতে এআই সাংবাদিকতা প্রশিক্ষণের তৃতীয় দিন আজ
হ্যাকারের ফাঁদে ৩০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট
হ্যাকারের ফাঁদে ৩০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট
হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি