• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খালেদা জিয়ার জানাজা

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনতার ঢল নেমেছে। আজ বাদ জোহর দুপুর ২টার দিকে এখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে শুরু করেন। এর আগে মঙ্গলবার রাত থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে থাকে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল।

সরেজমিনে দেখা গেছে, বেলা সাড়ে ১০টার মধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও হাজারো মানুষ জানাজাস্থলে উপস্থিত হচ্ছেন। সময় যত গড়াচ্ছে, জনসমাগম ততই বাড়ছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল।

তীব্র শীত উপেক্ষা করে নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকেই জনস্রোত দেখা যায়। এদিকে, জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকাতেও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। এরই মধ্যে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা