• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যান চলাচল বন্ধ

জানাজায় যেতে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষ

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পি.এম.
জানাজায় যেতে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষ। সংগৃহীত ছবি

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীতে মানুষের ঢল নেমেছে। বিপুল জনসমাগমের কারণে কারওয়ানবাজার এলাকা থেকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে অনেকেই হেঁটেই জানাজাস্থলের দিকে যাচ্ছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে কারওয়ানবাজার অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সড়ক দিয়ে হেঁটে মানুষকে জানাজাস্থলের দিকে যেতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার পর কারওয়ানবাজার, সোনারগাঁও হোটেলের গোলচত্বর ও তেজগাঁও রেলগেট এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ ফার্মগেট হয়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছেন।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুবিধার্থে কোনো গাড়ি যেন মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ না করে—এমন অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এদিকে জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‍্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এসএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। জানাজাকে কেন্দ্র করে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং ওই এলাকা দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা