• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

একীভূত ৫ ব্যাংকের আমানত ফেরত পাবেন আজ থেকে

নিজস্ব প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে তাদের আমানত উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  

প্রাথমিকভাবে, চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করা যাবে। যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা উত্তোলন করতে পারবেন। তবে এই শর্ত কিডনি ডায়ালিসিস ও ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি-আমানতকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি অংশ পাঁচ বছরের মেয়াদি আমানতে রূপান্তরিত হবে। এই আমানতে ব্যাংক রেটের তুলনায় ১ শতাংশ কম-অর্থাৎ ৩ শতাংশ মুনাফা প্রদান করা হবে। দুই বছর পর ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় আমানতকারীরা তাদের সম্পূর্ণ আমানত উত্তোলন করতে সক্ষম হবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি, জয়েন্ট ভেঞ্চার ও বহুজাতিক কোম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি এবং বিদেশি দূতাবাসের ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে।

চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে, ব্যক্তি পর্যায়ের তিন মাস মেয়াদি আমানত তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়নের পর উত্তোলন করা যাবে। ছয় মাস থেকে এক বছরের মেয়াদি আমানত দু’বার নবায়নের পর উত্তোলনের সুযোগ পাবেন।

এ প্রক্রিয়ায় ব্যাংকের অগ্রাধিকার মূলক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় গ্রাহক সুবিধা পান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি