• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজধানীতে মাছের দর চড়া, মুরগি ও ডিমে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ১২:৫১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশজুড়ে তীব্র শীতের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। নতুন বছরের শুরুতে মাছের বাজার এখনও চড়া থাকলেও ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রামপুরা ও বনশ্রী এলাকার বাজারে দেখা গেছে, ফার্মের লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়, যা এক মাস আগে ছিল ১২০ টাকা। সাদা ডিমের দাম ১২০ থেকে ১২৫ টাকা এবং দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা কমে ১৭০ টাকা, আর সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকায় বাজারে মিলছে।

বিক্রেতারা জানান, শীতে মুরগি দ্রুত বিক্রি করতে খামারিরা আগ্রহী হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, যার ফলে দাম কিছুটা কমেছে।

তবে মাছের বাজারে ক্রেতারা দরদাম করতে পারছেন না। শীতে নদীতে মাছ ধরা কম হওয়ায় আড়তে দাম বেড়েছে। প্রতি কেজি কোরাল বিক্রি হচ্ছে ৭০০–৯০০ টাকায়, আইড় ৭০০–৮০০ টাকায় এবং টেংরা ৬০০–৭০০ টাকায়। পাঙাশ ও সিলভার কার্প ১৮০–২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ইলিশ ২২০০ থেকে ২৫০০ টাকায় বাজারে এসেছে। শিং মাছের দাম কিছুটা কমে ৩০০–৪০০ টাকায় নেমেছে।

গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় স্থিতিশীল রয়েছে। ক্রেতারা জানান, পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে তা সবসময় প্রতিফলিত হয় না। বিশেষ করে মাছের উচ্চমূল্য মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়াচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, শীতের তীব্রতা কমলে সরবরাহ স্বাভাবিক হয়ে মাছের দাম কিছুটা কমতে পারে। তবে মুরগি ও ডিমের দাম কয়েকদিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি