• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফাওজুল কবির

ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য

   ৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পি.এম.
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাকে আবার বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ার জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরে নিরাপদ ই-রিকশার পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “সবাইকে এক টেবিলে আনা না হলে ঢাকা কখনো নিরাপদ শহর হবে না।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।

ফাওজুল কবির খান বলেন, সরকার ঢাকায় উন্নত প্রযুক্তিনির্ভর ই-রিকশা চালু করার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পে আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি, প্রশিক্ষণপ্রাপ্ত চালক এবং নির্দিষ্ট এলাকায় চলাচল নিশ্চিত করতে জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, “আগে মন্ত্রণালয় আর সিটি করপোরেশন আলাদাভাবে কাজ করত, ডান হাত কি করছে, বাম হাত জানত না। এবার সবাই একসঙ্গে কাজ করছি।” ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একবার তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে একটি অপ্রশিক্ষিত ই-রিকশার মুখোমুখি হন, যা সড়ক নিরাপত্তার জন্য ডিজাইন ও প্রশিক্ষণের গুরুত্ব বোঝায়।

উপদেষ্টা বলেন, “পুরনো সমাধান দিয়ে নতুন সংকট সামলানো যাবে না। নতুন চিন্তা ও প্রযুক্তি ব্যবহার করে যাত্রী, পথচারী ও চালক সবার জন্য ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী