• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুর

বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এনজিও কর্মী নিহত

মাদারীপুর প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পি.এম.
বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এনজিও কর্মী নিহত। ছবি: ভিওডি বাংলা
বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এনজিও কর্মী নিহত। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার (৩১) শরিয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সুমন সকালে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে রাজৈরে আসছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সুমন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, দুর্ঘটনায় ঘাতক বাসটি এখনও উদ্ধার বা শনাক্ত করা যায়নি। নিহতের লাশ রাজৈর হাসপাতালে রাখা আছে। পরিবারের সদস্যরা আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে ৭ দিনে ৫ খুন