• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি    ৬ জুলাই ২০২৬, ০৬:১১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিম মাতুব্বর (২৩) ও রফিকুল মাতুব্বর (২৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম মাতুব্বর নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে। অপর নিহত রফিকুল মাতুব্বর একই গ্রামের কাউছার মাতুব্বরের ছেলে। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলচালক ফাহিম মাতুব্বর।

গুরুতর আহত রফিকুল মাতুব্বরকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অপর ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে ৭ দিনে ৫ খুন
ছবি: সংগৃহীত
বিচারের রায়ে মুছে যাবে জুলাইয়ের রক্তের দাগ: শ্রম প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
রিকশাচালককে পিটিয়ে ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক