• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি    ৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পি.এম.
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেডের কম্বল বিতরণ। ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়িতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়ন।

সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে  ১২টায়  খাগড়াছড়ি শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেডের ডিকিউ মেজর মোঃ ওমর ফারুক সুমন। এ সময় ব্রিগেডের ব্যবস্থাপনায় মোট ৪১টি (একচল্লিশ) শীতবস্ত্র (কম্বল) অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়।

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, প্রতিবারের মতো এবারও সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ কার্যক্রমের জন্য স্থানীয় জনগণ ২০৩ পদাতিক ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলমগীর হোসেন/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২