• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে শিশুসহ আহত ৮

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ২০ মার্চ ২০২৬, ১০:২৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়েছে। এতে আহত হয়েছে দুই শিশুসহ অন্তত আট জন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন-ভোলার সিরাজ মাঝি (৩০), তার আড়াই বছর বয়সী ছেলে মেহেদী হাসান, মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পরিবার ঢাকা থেকে পিকআপে করে বাসাবাড়ির মালামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী