• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তীব্র শীতে কাঁপছে সারা দেশ, জানুয়ারিতে ৫ শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ এ.এম.
তীব্র শীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা- ছবি: সংগৃহীত

দেশজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। পৌষ-মাঘের মধ্যভাগে এসে হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে তাপমাত্রা নেমে এসেছে ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে। ফলে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা ভোর ৬টার দিকে পরিমাপ করা হয়। একদিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ১০০ শতাংশ এবং ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে মাত্র ৬০০ মিটারে।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং সর্বোচ্চ ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ৩ জানুয়ারি রাজশাহী, নওগাঁর বদলগাছী ও পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে  ৫ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। সূর্যের দেখা না পাওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।

শীতের কারণে বিভিন্ন শীতকালীন রোগের প্রকোপও বেড়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধদের সংখ্যা বেশি।

রাজধানীর শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হক চৌধুরী বলেন, শৈত্যপ্রবাহের কারণে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস ও ঠান্ডাজনিত রোগের রোগী বাড়ছে। এ সময় শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি।

ইতিহাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রার দিকে তাকালে দেখা যায়, ২০১৮ সালের জানুয়ারিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরের সৈয়দপুরে ছিল ২.৯ ডিগ্রি সেলসিয়াস।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী