• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

৮ জানুয়ারি থেকে এলপি গ্যাস সরবরাহ-বিপণন বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পরিষ্কার জ্বালানি হিসেবে ঘরোয়া, শিল্প ও বাণিজ্যিক নানা কাজে ব্যবহৃত লিকুইফাইড পেট্রোলিয়াম (এলপি) গ্যাস আগামীকাল ৮ জানুয়ারি থেকে সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে পরিবেশকদের জন্য নতুন করে মূল্য সমন্বয় না করে, তাহলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ব্যবসায়ীরা। 

বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ার জানানো হয়।

মানববন্ধনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান বলেন, দেশে বর্তমানে এলপি গ্যাসের চরম সংকট চলমান। এ অবস্থায় বিইআরসি পরিবেশকদের সঙ্গে আলোচনা ছাড়াই নতুন মূল্য নির্ধারণ করায় কোম্পানি, পরিবেশক ও ভোক্তারা চরম বিপর্যয়ে পড়েছেন। সংকট নিরসনের পরিবর্তে মূল্য নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। অনভিজ্ঞ ভোক্তা অধিদপ্তরের অভিযানের কারণে বাজারে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা সংকটকে আরও তীব্র করছে এবং অনেক ব্যবসায়ীকে ব্যবসা বন্ধে বাধ্য করছে। সংকট মোকাবেলায় জ্বালানি মন্ত্রণালয়, বিইআরসি ও কোম্পানিগুলোর সমন্বয়ে আমদানির সমস্যা সমাধান ও বড় কোম্পানির সরবরাহ নিশ্চিত করাই ছিল সঠিক পথ। কিন্তু এর পরিবর্তে পরিবেশকদের হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, বিইআরসি মাসে একবার মূল্য ঘোষণা করলেও কোম্পানিগুলো একাধিকবার মূল্য সমন্বয় করে, যার পুরো দায় পরিবেশকদের বহন করতে হয়। এ সমস্যা সমাধানে স্থায়ী কমিটি গঠন ও পরিবেশক ও রিটেইলার কমিশন বৃদ্ধি দাবি করা হচ্ছে। দেশে প্রায় ৫ কোটি ৫০ লাখ সিলিন্ডার থাকলেও বর্তমানে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে রিফিল হচ্ছে। চাহিদার ৬০ শতাংশ ঘাটতির কারণে পরিবেশকদের অতিরিক্ত খরচ বেড়ে মূল্যবৃদ্ধি ঘটছে। অনেক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় পরিবেশকরা দেউলিয়ার পথে। নিষ্ক্রিয় সিলিন্ডারে ভর্তুকি ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারি হস্তক্ষেপ জরুরি।

এলপি গ্যাস ব্যবসায়ীদের এই সভাপতি হুঁশিয়ার করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিইআরসি পরিবেশকদের সমন্বয়ে নতুন করে মূল্য সমন্বয় না করা হয় এবং প্রশাসনের পরিবেশক হয়রানি এবং জরিমানা বন্ধ না করা হয় তাহলে আগামী ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সমগ্র বাংলাদেশে এলপি গ্যাস সরবরাহ এবং বিপণন বন্ধ থাকিবে।

মানববন্ধনে সংগঠনের অন্যান্য সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি