{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেন্সর জটিলতায় আটকে গেল থালাপথির সিনেমা ‘জন নয়াগন’

বিনোদন ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ এ.এম.
থালাপথি বিজয়-ছবি সংগৃহীত

অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আগেই দিয়েছিলেন তামিল সুপারস্টার থালাপথি বিজয়। ভক্তদের জন্য তার শেষ উপহার হওয়ার কথা ছিল বিগ বাজেটের সিনেমা ‘জন নয়াগন’। তবে মুক্তির ঠিক আগমুহূর্তে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে গেল ছবিটি।

আগামী ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ড-সংক্রান্ত জটিলতায় তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ছবিটির সেন্সর ছাড়পত্র নিয়ে প্রযোজক সংস্থা ও বোর্ডের মধ্যে মতবিরোধ চলছিল।

প্রযোজকদের অভিযোগ, এক মাস আগে সিনেমাটি জমা দেওয়ার পরও বোর্ড ইচ্ছাকৃতভাবে ছাড়পত্র দিতে দেরি করছে। গত ১৯ ডিসেম্বর সেন্সর বোর্ড কিছু দৃশ্য বাদ দেওয়া এবং কয়েকটি সংলাপ মিউট করার শর্ত দেয়। তবে এসব শর্ত মানতে অস্বীকৃতি জানিয়ে প্রযোজক সংস্থা বিষয়টি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে যায়।

বুধবার আদালত সিনেমাটি পুনরায় পর্যালোচনার জন্য একটি নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তবে এখনো চূড়ান্ত রায় না আসায় নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বিজয়ের এই বিদায়ী ছবি।

এদিকে কর্নাটকসহ ভারতের বিভিন্ন রাজ্যে সিনেমাটি ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল। অগ্রিম টিকিট বিক্রিও হয়েছিল রেকর্ড পরিমাণে। তবে অনিশ্চয়তার কারণে শুক্রবারের সব শো বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

জানানো হয়েছে, যারা অনলাইনে টিকিট কিনেছেন তাদের টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফেরত যাবে। আর যারা কাউন্টার থেকে টিকিট কেটেছেন, তারা আজ ৮ জানুয়ারি সংশ্লিষ্ট হলে গিয়ে টাকা ফেরত নিতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা
মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা
বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা
বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা
‘বিগ বস’ অভিজ্ঞতা ছিল ট্রমাটিক: তানিশা মুখার্জি
‘বিগ বস’ অভিজ্ঞতা ছিল ট্রমাটিক: তানিশা মুখার্জি