{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ মেট্রিক টন জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০২:০১ পি.এম.
চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের অভিযানে জাটকা জব্দ -ছবি-ভিওডি বাংলা

চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ঢাকাগামী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে ৭ হাজার কেজি জাটকা জব্দ করেছে। 

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

জানা গেছে, চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার মেঘনা মোহনায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে প্রায় ৩০ ড্রাম (৭ হাজার কেজি) জাটকা জব্দ করে। 
 
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, লঞ্চে অভিযানকালে কেউ জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা মাদরাসা, এতিমখানা, শিশু পরিবার ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে সেতুর অভাবে চরম দুর্ভোগে ৯ গ্রামের মানুষ
নাগরপুরে সেতুর অভাবে চরম দুর্ভোগে ৯ গ্রামের মানুষ
গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী ফোরকান
গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী ফোরকান
ফতুল্লায় সিগারেট জ্বালাতে গিয়ে একই পরিবারের দগ্ধ ৫
ফতুল্লায় সিগারেট জ্বালাতে গিয়ে একই পরিবারের দগ্ধ ৫