• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পি.এম.
এলপি গ্যাস-ছবি-ভিওডি বাংলা

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এলওএবি)-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বাসাবাড়িতে চরম দুর্ভোগ

সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো এবং বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার ব্যয়ে সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, সম্প্রতি অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এলপি গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা।

বর্তমানে খুচরা বাজারে এলপি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেল ও রেস্তোরাঁগুলো বিকল্প উপায়ে রান্না চালু রাখলেও, অনেক বাসাবাড়িতে বন্ধ রয়েছে চুলা। এতে একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন সাধারণ ভোক্তারা।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন