• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পি.এম.
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। 

সচিবালয়ে বৈঠক শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচন সামনে রেখে প্রশাসনের পক্ষপাত রয়েছে বলে যে অভিযোগ রয়েছে, তার কোনো ভিত্তি নেই। কেউ কোনো কারণে সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করেই থাকে। আগেও এমন করেছে।

তিনি বলেন, এবারেও নির্বাচনের আগে প্রশাসনের কর্মকর্তাদের কাজ নিয়ে সংক্ষুব্ধ অনেক প্রার্থীই আপিল করছেন। প্রশাসনের ত্রুটি থাকলে তা ঠিক করা হবে।

মাঠ প্রশাসনে বড় কোনো রদবদল বা কর্মকর্তাদের বদলির গুঞ্জন নিয়ে তিনি জানান, সরকার আপাতত এ নিয়ে কিছু ভাবছে না। তবে বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে বদলি বা রদবদল করা প্রয়োজন মনে করে, তবে তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা