{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশা

সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট পরিচালনা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পি.এম.
সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রাফিক চেকপোস্ট। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক আইন বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা পৌরসভার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাসের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে ট্রাকের মালামাল ওভারলোড রয়েছে কি না তাও পরীক্ষা করা হয়।

এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুইটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার চালকের বিরুদ্ধে মামলা করা হয়। ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে দুই মোটরসাইকেল চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এক প্রাইভেট কার চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চেকপোস্ট শেষে মোট ৩টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের আসামি ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক
মাদকের আসামি ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক
পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে
দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর