{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সীমান্তে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি    ৮ জানুয়ারী ২০২৬, ১০:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রাতের আঁধারে নতুন করে সীমান্তঘেঁষা সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিলে বিএসএফ সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয় এবং নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে শুরু করে।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠা সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর নিকট বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ৯৩৪-এর ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-দিনহাটা সংযোগকারী একটি প্রধান সড়ক রয়েছে। ওই সড়কটি বাংলাদেশ সীমান্ত থেকে কোথাও ৫০ থেকে ৭০ গজ, কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত। সড়কের পূর্ব পাশে গত কয়েকদিন ধরে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়, যা বিএসএফের পাহারায় রাতের আঁধারে চলছিল।

খলিশাকোঠাল সীমান্ত এলাকার বাসিন্দা মজির রহমান ও নুর আলম লিপু জানান, গত দুই-তিন দিন ধরে বিএসএফ সদস্যরা পুরোনো সড়কের পাশেই নতুন করে পাকা সড়ক নির্মাণের কাজ করে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা টহল জোরদার করেন।

এ বিষয়ে বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিজিবির টহল দল সীমান্তে অবস্থান করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সড়ক নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিচ্ছে।’

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় বলেন, ‘বিএসএফ নতুন সড়ক নির্মাণের জন্য মাটি ভরাট করছিল। খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। গত বুধবার সন্ধ্যায়ও এ বিষয়ে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এছাড়া সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে কয়েক দিনের মধ্যে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ভিওডি বাংলা/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের আসামি ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক
মাদকের আসামি ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক
পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে
দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর