• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সংস্কার চাইলে গণভোটে যেতে হবে- রিজওয়ানা হাসান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পি.এম.
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি-সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে সবাইকে অংশ নিতে হবে। সংস্কার চাইলে সচেতনভাবে গণভোটে যেতে হবে। তিনি বলেন, ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে প্রত্যেককে দায়িত্বশীলভাবে ভোট দিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নবিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা ভোটের বড় অংশ গঠন করছে। শুধু স্বৈরাচার চলে যাওয়ায় খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। সত্যিকারের ক্ষমতার ভর যদি সরকার থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সচেতনভাবে ভোট দিতে হবে। সামনে গণভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করব।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরে যেতে না চাইলে গণভোটে অংশ নিতে হবে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না, এটিই আমাদের আকাঙ্ক্ষা।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ