• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব নেই: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ পি.এম.
নতুন আমদানি নীতি আদেশ নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন- ছবি: সংগৃহীত

আইপিএল ইস্যুকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা সামগ্রিকভাবে উদার বাণিজ্যে বিশ্বাসী। সব দেশের সঙ্গে সে নীতিতেই বাণিজ্য পরিচালনা করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হচ্ছে, ততক্ষণ আমরা সুনির্দিষ্ট কোনো দ্বিপক্ষীয় সিদ্ধান্ত গ্রহণ করি না।”

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলোর কোনো প্রভাব পড়ছে কি না, তা সরকার পর্যবেক্ষণ করছে।’

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘দৈনন্দিন রাজনৈতিক বা কূটনৈতিক ঘটনাগুলো সাধারণত দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলে না। তবে গত মে মাসে ভারত কয়েকটি স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রম ব্যাহত হয় এবং এর ফলে রপ্তানির পরিমাণ কমে যায়। তবে বাংলাদেশ সে ধরনের কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।’

তিনি জানান, ‘দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান স্বাভাবিক রাখতে ভারতে পাট রপ্তানি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এটি কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নয়।’

বাণিজ্য সচিব আরও বলেন, ‘বাংলাদেশের বাণিজ্য নীতিগুলো মূলত দেশের অভ্যন্তরীণ চাহিদা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে কেন্দ্র করেই নির্ধারণ করা হয়; অন্য কোনো দেশকে ক্ষতি করার জন্য নয়।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী