• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাতীয় সংসদ নির্বাচন

ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব কেন্দ্রে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

রোববার (১১ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলেন সঙ্গে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

প্রেস সচিব বলেন, “ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি ও পর্যবেক্ষণ বিষয়ে আলোচনা করেন।”

মাইকেল মিলার প্রধান উপদেষ্টাকে অবহিত করেন, “খুব দ্রুতই বড় একটি প্রতিনিধি দল পাঠাবে ইইউ।”

প্রধান উপদেষ্টা জানান, সরকার নির্বাচনকে অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা