• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

নিজস্ব প্রতিবেদক    ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পি.এম.
মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে-ছবি: সংগৃহীত

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রদূতকে তলব মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছে টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান। রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রদূতকে মনে করিয়ে দিয়েছে যে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা। মিয়ানমারকে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের দায়িত্ব নিতে বলা হয়েছে।

রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন যে, তার সরকার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

গত রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। গতকাল সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন