• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৯:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, অবৈধ মাদক পাচার কোনো ভুক্তভোগীহীন অপরাধ নয়, বরং এটি বিশ্বজুড়ে মানুষ ও সম্প্রদায়ের গভীর ক্ষতি সাধন করছে এবং একইসঙ্গে সহিংসতা, অপরাধ ও অস্থিরতাকে উসকে দিচ্ছে।

আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বুধবার (২৪ জুন) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, কৃত্রিম বা সিন্থেটিক মাদকের প্রসার এবং অনলাইন পাচার নেটওয়ার্কের বৃদ্ধি বর্তমান এই সংকটকে আরও জটিল করে তুলছে। একইসঙ্গে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসার ক্ষেত্রে ক্রমাগত ঘাটতি এবং সহায়তার সীমিত সুযোগের কারণে মাদকের কুপ্রভাব দূর করার এবং মাদক ব্যবহারজনিত ব্যাধির সমাধানের প্রচেষ্টাগুলো বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, এবারের প্রতিপাদ্য বিশ্বকে দূরদর্শিতা, উদ্ভাবন এবং সংহতির ওপর ভিত্তি করে সমাধান খোঁজার আহ্বান জানায়।

সাইবার-পাচার বন্ধে প্রযুক্তির ব্যবহার, সিন্থেটিক মাদকের উৎপাদন ও অপরাধী চক্রগুলোকে শনাক্ত ও প্রতিহত করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করা এবং প্রতিরোধ, ক্ষতি হ্রাস ও চিকিৎসার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন আন্তোনিও গুতেরেস।

এই আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে এই ভয়াবহ অভিশাপ দূর করতে প্রয়োজনীয় সাহসী, উদ্ভাবনী এবং প্রমাণ-ভিত্তিক সমাধানের প্রতি পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবাই তোমাকে ঘৃণা করে, ইহুদিরা তোমার ওপর বিরক্ত
সবাই তোমাকে ঘৃণা করে, ইহুদিরা তোমার ওপর বিরক্ত
ইরানে যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে প্রস্তাব পাস
ইরানে যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে প্রস্তাব পাস
১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু
১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু