• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জীবননগর

বিএনপি নেতার মৃত্যুতে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক    ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটককৃত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) মারা গেছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জানুয়ারি রাত ১১টার দিকে জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার করতে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

আরও পড়ুন: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

অভিযানের সময় ডাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে আটক করা হয়। পরে, তার প্রদত্ত তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৯ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের পর ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনা “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যেই ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে এবং দোষী ব্যক্তিদের শনাক্তের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে সেনা আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী