• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাহফুজ আলম

দালালরা সম্পদ ও মিডিয়া গড়েছে, তাই পরিবর্তন হয়নি

ঢাবি প্রতিনিধি    ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২২ পি.এম.
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সংগৃহীত ছবি

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে দালালরা সম্পদ গড়ে তুলেছে, মিডিয়া পরিচালনা করছে—এ কারণেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, অল্প কিছু মানুষের সুবিধার জন্য গণঅভ্যুত্থান হয়নি; এটি হয়েছিল সবার পরিবর্তনের জন্য। সেই পরিবর্তন আনতে হলে সংস্কার অপরিহার্য। তিনি বলেন, “রাঘববোয়ালদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।”

তিনি অভিযোগ করে বলেন, গত চার মাস তাকে কার্যত কাজ করতে দেওয়া হয়নি। ফলে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। পুরনো বন্দোবস্তের লোকজনকে বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সম্পদের পুনর্বণ্টনের ওপর গুরুত্বারোপ করে সাবেক এই তথ্য উপদেষ্টা বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি চুক্তি হয়ে থাকে, তাহলে এখন কেন বিপরীতমুখী বক্তব্য দেওয়া হচ্ছে—সে প্রশ্ন উঠছে। তার মতে, রাজনৈতিক সমঝোতার অর্থ হলো ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস।

তিনি আরও বলেন, সম্পদের পুনর্বণ্টন জরুরি হলেও জমি বণ্টনের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মাহফুজ আলম বলেন, “গণঅভ্যুত্থান আমাদের অনেক দূর এগিয়ে নিয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর আচরণ সেই অগ্রগতিকে আবার পিছিয়ে দিচ্ছে।”

ভিওডি বাংলা/ আর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য