• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪০ এ.এম.
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন রিজওয়ানা হাসান-ছবি-ভিওডি বাংলা

তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে রিজওয়ানা হাসান বলেন, তিনি আজ এখানে প্রধান অতিথি হিসেবে নয়, বরং ভিকারুননিসা নুন স্কুল পরিবারের একজন সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন, এই প্রতিষ্ঠান অসংখ্য যোগ্য ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। যারা এই স্কুলকে মহিমান্বিত করেছেন এবং মানুষ গড়ার কারিগর হিসেবে শ্রম দিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

পরিবেশ সচেতনতার বিষয়ে তিনি বলেন, আমাদের বুঝতে হবে কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাচের জগ ও গ্লাসে ফিরে যাচ্ছি। এটি শুধু ব্যবহারগত নয়, মূল্যবোধের বিষয়। প্লাস্টিক এখন মানুষের রক্ত, ফুসফুস এমনকি মায়ের দুধেও পাওয়া যাচ্ছে-এর জন্য মানুষের অসচেতনতাই দায়ী।

তিনি শিক্ষার্থীদের বাবা-মা ও পরিবারকে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে চটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানান।

রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সফলতা ব্যক্তি ও পরিবার উদযাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সফলতা উদযাপন করে পুরো সমাজ ও রাষ্ট্র। দেশ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, রিজওয়ানা হাসান তার মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস। তিনি স্কুল পরিবারের সঙ্গে যুক্ত থাকার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।

আলোচনা শেষে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং উপদেষ্টা শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা