• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফরিদপুর-১ আসন

প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পি.এম.
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান (দোলন)। ছবি-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুপুর) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান (দোলন)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল চারটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন।

প্রার্থিতা বাছাইয়ে মনোনয়নপত্রে সবকিছু ঠিক থাকলেও জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দুজন ভোটারের বিষয়ে ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তা।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোহাম্মদ আরিফুর রহমান দোলন নির্বাচন কমিশনে আপিল করলে বৃহস্পতিবার শুনানিতে তা মঞ্জুর হয়। আর তাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিতা ফিরে পান তিনি।

প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন ভবনের মোহাম্মদ আরিফুর রহমান দোলন বলেন, ‘আলহামদুলিল্লাহ। ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার যে কারণে আমার মনোনয়নপত্র গ্রহণযোগ্য নয় বলে ফরিদপুরে বলেছিলেন, আজকে আমি নির্বাচন কমিশনে প্রমাণ করতে সক্ষম হয়েছি- যে ১ শতাংশ ভোটারের সমর্থন ও স্বাক্ষর আমি রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছিলাম তা সঠিক ছিল।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ও ভোটের পরিবেশ সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং’ করার দাবি জানিয়ে দোলন বলেন, ‘আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন এমন একটি পরিবেশ নির্বাচনের মাঠে রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।’

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন মোহাম্মদ আরিফুর রহমান দোলন। 

দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত দোলন বর্তমানে দৈনিক ঢাকটাইমস, টাকাটাইমস২৪ ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক। কর্মজীবনে তিনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন-এর উপসম্পাদক এবং প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনে নিউজ এডিটর হিসেবেও কাজ করেন।

আরিফুর রহমান দোলন পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

ভিওডি বাংলা/ এমএম/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা