• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি

প্রবাসী কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা মালয়েশিয়ার

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষিত নীতিমালা অনুযায়ী, আগামী ১ জুন থেকে ক্যাটাগরিভেদে কর্মপাসের মেয়াদ ৫ থেকে ১০ বছর নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে বেতনও বাড়িয়ে দিয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী, পাসধারী সব প্রবাসী কর্মী তাদের পরিবার ও নির্ভরশীলদের সঙ্গে রাখার অনুমতি পাবেন। 

মন্ত্রণালয় জানিয়েছে, এতদিন এসব পাসের কোনো নির্দিষ্ট মেয়াদ ছিল না। নতুন এই সংস্কারের ফলে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রবাসী কর্মীরা মালয়েশিয়ার উন্নয়নে আরও সুসংগঠিতভাবে অবদান রাখতে পারবেন। একই সঙ্গে নিয়োগকর্তারাও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের সুযোগ পাবেন।

নতুন নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য হলো স্থানীয় মালয়েশিয়ানদের কর্মসংস্থান নিশ্চিত করা। সরকার বলছে, নির্দিষ্ট সময়সীমা নিয়োগকর্তাদের জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ করবে, যাতে তারা ধীরে ধীরে প্রবাসী কর্মীদের পরিবর্তে স্থানীয় দক্ষ জনবল তৈরি ও নিয়োগের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। এ লক্ষ্যে ‘সাকসেশন প্ল্যান’ বা উত্তরাধিকার পরিকল্পনা বাধ্যতামূলক করা হয়েছে।

বিশেষ করে প্রফেশনাল দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির পাসধারীদের ক্ষেত্রে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার শর্ত আরোপ করা হয়েছে। এছাড়া নতুন নীতিমালার আওতায় প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

ক্যাটাগরি-১: ন্যূনতম বেতন ১০ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে ২০ হাজার রিঙ্গিত, মেয়াদ ১০ বছর

ক্যাটাগরি-২: বেতন ১০ হাজার থেকে ১৯ হাজার ৯৯৯ রিঙ্গিত

ক্যাটাগরি-৩: বেতন ৫ হাজার থেকে ৯ হাজার ৯৯৯ রিঙ্গিত

সরকার আশা করছে, এই বর্ধিত বেতন কাঠামো ও মেয়াদ ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানবসম্পদ উন্নয়নে গতি আনবে। পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে সরকার শিল্প মালিক ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে, যাতে রূপান্তর প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

দেশটির সরকার জানিয়েছে, এই নীতিমালার মূল লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং স্থানীয় দক্ষ জনশক্তির দীর্ঘমেয়াদী বিকাশ নিশ্চিত করা।

ভিওডি বাংলা/ এমএম/এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের ফেরানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধা