• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ জুন ২০২৬, ০৮:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালির আগ্রিজেন্তো শহরে পাঁচ বাংলাদেশি যুবককে যৌন নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

প্রাথমিক শুনানি শেষে বিচারক মিশেল ডুবিনি এ রায় ঘোষণা করেন।

সরকারি কৌঁসুলি এলেত্রা কনসোলি দ্রুত বিচার প্রক্রিয়ায় ১২ বছর ৪ মাসের কারাদণ্ডের আবেদন করলেও আদালত আরও কঠোর শাস্তি দিয়ে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, পরিবার-পরিজন ছাড়া ইতালিতে আসা পাঁচ বাংলাদেশি যুবকের অসহায় অবস্থার সুযোগ নেন অভিযুক্ত। তাদের সহায়তার আশ্বাস দিয়ে নিজের বাসা বা আশপাশে আশ্রয় দিয়ে প্রথমে বিশ্বাস অর্জন করেন। পরে বিভিন্ন অজুহাতে ডেকে নিয়ে সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের যৌন নিপীড়ন করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনাগুলো ২০২৪ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে ঘটে। ভুক্তভোগীদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। একটি ঘটনায় অভিযুক্ত এক ভুক্তভোগীকে আত্মরক্ষার সক্ষমতা কমিয়ে দিতে জোর করে মদ্যপান করান বলেও অভিযোগ রয়েছে।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, ২০২৫ সালের ২১ জানুয়ারি তথ্যদাতা হিসেবে থানায় তলব করা এক ভুক্তভোগীকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন অভিযুক্ত। অভিযোগ অনুযায়ী, তিনি ভুক্তভোগীকে কাউকে কিছু না বলতে বলেন এবং আদালতে সাক্ষ্য দিলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে ভয় দেখান।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সালভাতোরে পেনিকা আদালতে দাবি করেন, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ নেই। তিনি খালাসের আবেদন জানান। বিকল্প হিসেবে গুরুতর অভিযোগগুলো আমলে না নেওয়া এবং ইলেকট্রনিক নজরদারির আওতায় গৃহবন্দি রাখার আবেদনও করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।

বর্তমানে দণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশি ইতালির একটি কারাগারে রয়েছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধা
কাতারে নতুন অভিবাসন ও ভিসা নিয়মে গ্রেস পিরিয়ড কমিয়ে জরিমানা বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত
আকামা ও ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে প্রবাসীদের ভিড়ের একটি দৃশ্য (ফাইল ছবি)
আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বিশেষ সুযোগ