• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

আকামা ও ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জুন ২০২৬, ০৫:০০ পি.এম.
কাতারে নতুন অভিবাসন ও ভিসা নিয়মে গ্রেস পিরিয়ড কমিয়ে জরিমানা বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত

কাতারে বসবাসরত প্রবাসী এবং দেশটিতে ভ্রমণে আসা বিদেশিদের জন্য রেসিডেন্সি পারমিট (আকামা) ও ভিসা সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত “নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া” বিষয়ক এক সেমিনারে এসব নতুন নির্দেশনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসীর আকামা বাতিল হলে আগে যেখানে দেশে অবস্থানের জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হতো, এখন তা কমিয়ে ১৪ দিন বা দুই সপ্তাহ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আকামা বাতিল হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কাতার ত্যাগ করা বাধ্যতামূলক করা হয়েছে।

বিমানবন্দর পাসপোর্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নির্ধারিত ১৪ দিনের মধ্যে দেশ না ছাড়লে প্রতিদিনের জন্য ১০ কাতারি রিয়াল করে জরিমানা গুনতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

একই সঙ্গে ভিজিট ভিসায় কাতারে আগত পর্যটকদের জন্যও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ দেশটিতে অবস্থান করলে প্রতিদিনের জন্য ২০০ কাতারি রিয়াল জরিমানা ধার্য করা হবে। এ কারণে ভ্রমণকারীদের তাদের পাসপোর্টে থাকা ভিসার মেয়াদ অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণ ও অবস্থানকালীন জটিলতা এড়াতে প্রবাসীদের কাতার ত্যাগের আগে “মেট্রাশ” মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজেদের আইনি স্ট্যাটাস যাচাই ও যেকোনো বকেয়া ট্রাফিক বা সরকারি ফি পরিশোধ করা উচিত। এই অ্যাপের মাধ্যমে রেসিডেন্সি পারমিট নতুন পাসপোর্টে স্থানান্তরের প্রক্রিয়াও সম্পন্ন করা যায়।

এছাড়া বিমানবন্দরে যাত্রীদের চাপ ও সময়ক্ষেপণ কমাতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন ও বহির্গমন টার্মিনালে থাকা ৭৬টি ই-গেট ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব স্বয়ংক্রিয় গেট ব্যবহারে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, কাতারে জন্ম নেওয়া নবজাতকদের ক্ষেত্রে প্রবাসী অভিভাবকদের দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি বাবার স্পন্সরশিপের অধীনে রেসিডেন্সি পারমিট নিশ্চিত করার আইনি প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি না হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর
জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর
তিন বাংলাদেশি যুবককে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠালো রাশিয়া
তিন বাংলাদেশি যুবককে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠালো রাশিয়া
লিবিয়ার আটক শিবির থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার আটক শিবির থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি