• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি

ইশরাক হোসেন

অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশের সমস্যার সমাধান করব

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পি.এম.
বক্তব্য রাখছেন ইশরাক হোমসন। ছবি: ভিওডি বাংলা
বক্তব্য রাখছেন ইশরাক হোমসন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রবিদাসপাড়া এলাকায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশের সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ওয়ারীর ৩৮ নং ওয়ার্ডের রবিদাস পাড়া এলাকাবাসীর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় তিনি প্রতিশ্রুতি দেন।

ইশরাক হোসেন বলেন, “আমার সবচেয়ে বড় দুঃখ হলো, এখানে এসে দেখলাম যে হাজার হাজার মানুষ অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে বসবাস করছেন। শিশুদের শিক্ষা ও মৌলিক নাগরিক অধিকার এখানে যথাযথভাবে নিশ্চিত হচ্ছে না। বিগত ১৭ বছরের রাষ্ট্র পরিচালনার পরও এই অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি।”

তিনি গ্যাস সংযোগ ও হোল্ডিং নাম্বারের সমস্যা তুলে ধরে বলেন, “গ্যাস পাইপলাইনের নামে যেসব অর্থ নেওয়া হয়েছে, তা জনগণের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। যারা এটি নিয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ হওয়া উচিত। পাশাপাশি, আমি আশা করি, যদি সুযোগ আসে আমরা হোল্ডিং নাম্বার ও গ্যাস সংযোগের সমস্যা সম্পূর্ণ বিনামূল্যে সমাধান করব। এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব।”

ইশরাক হোসেন আরও আশ্বাস দেন, “আপনারা কখনও নিজেদের একা বা দুর্বল ভাববেন না। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে। আমরা এলাকার যে কোনো বিপদ বা সমস্যায় সরাসরি সহযোগিতা নিশ্চিত করব। নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে পাশে থাকব।”

তিনি অনিরাপদ স্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির বিষয়েও সতর্কতা জারি করে বলেন, “যেকোনো বিপদে আমরা জনগণের পাশে দাঁড়াব এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধান নিশ্চিত করব।”

ইশরাক হোসেন বলেন, “রাজনীতিবিদদের কাজ শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, কাজ করা। আমি এখান থেকে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, কাজ করব, পাশে থাকব। আপনারা আমাদের নেত্রীর জন্য প্রার্থনা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

এ সময় বিএফ স্থানীয় নেতৃবৃন্দ ও রবিদাস পাড়া সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাসিত না থাকলে জুলাইয়ের অভ্যুত্থান সফল হতো না
নির্বাসিত না থাকলে জুলাইয়ের অভ্যুত্থান সফল হতো না
যা হারিয়েছেন তা কি ফিরে পাবেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
যা হারিয়েছেন তা কি ফিরে পাবেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
এনসিপির লোগো
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু সোমবার