• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গণভোট সমালোচকদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শফিকুল আলম-ছবি-ভিওডি বাংলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত। তিনি বলেন, গণভোট একটি স্বীকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বিশ্বজুড়েই সরকারগুলো গণভোটের পক্ষে অবস্থান নিয়ে থাকে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের পক্ষে। দেশের দীর্ঘদিনের অপশাসন দূর করতেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “শেখ হাসিনার মতো যেন আর কেউ দৈত্য-দানব হয়ে উঠতে না পারে, সেজন্যই আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রয়েছি।” তার ভাষ্য অনুযায়ী, দুর্নীতি ও চুরি-চামারি বন্ধ করতে হলে সংস্কারের পক্ষে জনগণের সমর্থন প্রয়োজন।

তিনি আরও বলেন, অতীতে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। এখন সেই ক্ষতির দায় বর্তমান সরকারের ওপর এসে পড়েছে। এসব অনিয়ম বন্ধ করতেই কাঠামোগত সংস্কার জরুরি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী আশঙ্কা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তার আশঙ্কা অমূলক। এই সরকারের কোনো প্রার্থী বা দলের প্রতি পক্ষপাতিত্ব নেই। সরকার কাজের মাধ্যমেই নিরপেক্ষতা প্রমাণ করবে।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, সর্বশেষ কেবিনেট বৈঠকেও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। নিরাপত্তা ব্যবস্থাসহ রিটার্নিং ও পোলিং অফিসারদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ স্থানীয় প্রশাসন ও মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী