• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ধর্ম উপদেষ্টা

জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় ১০ বছরে দারিদ্র্য দূর করা সম্ভব

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পি.এম.
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি

জাকাতের সুষ্ঠু আহরণ ও ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, দেশে ধনীরা যদি শরিয়াহসম্মতভাবে জাকাত প্রদান করেন এবং তা সঠিকভাবে বিতরণ করা যায়, তাহলে আগামী ১০ বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘জাকাতের সুষ্ঠু আহরণ ও বণ্টনের মাধ্যমে আমরা দারিদ্র্য বিমোচনের পাশাপাশি বিদেশিদের কাছে হাত পাতার হীন প্রবণতাও বন্ধ করতে পারি।’

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত জাকাত কনফারেন্স–২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন এ কনফারেন্সের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, দারিদ্র্য যে কোনো জাতির জন্যই অভিশাপ। একটি রাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হলে সেখানে স্থিতিশীলতা বিরাজ করে। কিন্তু দারিদ্র্য কোনো রাষ্ট্রকে গ্রাস করলে সে রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এ প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচনে জাকাতের গুরুত্ব তুলে ধরেন তিনি।

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত আহরণ ও বিতরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড. খালিদ হোসেন বলেন, ইসলামের প্রাথমিক যুগ থেকে কয়েকশ বছর পর্যন্ত জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় ও বণ্টন করা হতো। সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনার ফলে হজরত ওমর (রা.)-এর খেলাফতের সময় মিসরসহ বিভিন্ন প্রদেশে জাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যেত না।

তিনি আরও বলেন, আমাদের দেশে শরিয়াহ আইন অনুপস্থিত থাকায় জাকাত আহরণ ও বিতরণ এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ফলে কেউ ইচ্ছা করলে জাকাত দেন, আবার কেউ না-ও দেন। শরিয়তের বিধান অনুযায়ী জাকাত আদায়ে সবাইকে সচেতন ও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা