• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ১০:০১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই ব্রিফিং সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, ভোটার নিবন্ধন, অ্যাপ ব্যবহারের নিয়ম এবং ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের বিস্তারিতভাবে অবহিত করা হবে।

ইসি সূত্র জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে ও দেশের বাইরে অবস্থানরত নিবন্ধিত ভোটাররা ঘরে বসেই ভোট প্রদান করতে পারবেন। এই পদ্ধতিকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ গ্রহণ করাই বৈঠকের মূল উদ্দেশ্য।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আপিল শুনানি সম্পন্ন হয়েছে। ইসি জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দের পরপরই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত ভোটাররা ভোট প্রদান শুরু করতে পারবেন। নির্বাচন কমিশন আশা করছে, এই ডিজিটাল ভোটিং পদ্ধতি নির্বাচনী অংশগ্রহণ বাড়াবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও বিশ্বাসযোগ্য করে তুলবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা