{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণের ভাগ্য বদলে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান

মৌলভীবাজার প্রতিনিধি    ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পি.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি-ভিওডি বাংলা

জনগণের ভাগ্য বদলে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চেয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই ভোট চান।

তিনি বলেন, ‘দেশকে যদি বাঁচাতে হয় ইনশাল্লাহ আগামী মাসের ১২ তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বহু মানুষ গুমগুনের শিকার হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই তাহলে কোথায় সিল মারতে হবে? ধানের শীষে আমাদেরকে সিল মারতে হবে।’

 ‘দেশ পূনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে’ দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে এই নিশ্চয়তা। এখানে বহু মুরুব্বি মানুষ উপস্থিত আছেন। মুরুব্বীরা সাক্ষী আছেন, যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদের ইলেকশন হোক আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে। যখন ধানের শীষ ক্ষমতায় ছিল প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোন ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোন মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই।’

তারেক রহমান তার বক্তব্যে দেশের উন্নয়নে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

মৌলভীবাজার জেলা সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে মৌলভী বাজারের আসনসমূহে বিএনপির প্রার্থীরাও বক্তব্য রাখেন। এর আগে দুপুরে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সকালে প্রথম জনসভার মধ্য  দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। মৌলভীবাজারের পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তারেক রহমান, ব্রাক্ষনবাড়ীয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে সমাবেশে বক্তব্য রাখবেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরে গণহত্যার বিচারে গণশুনানি কমিশন চান ব্যারিস্টার ফুয়াদ
শাপলা চত্বরে গণহত্যার বিচারে গণশুনানি কমিশন চান ব্যারিস্টার ফুয়াদ
মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজী
মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজী
নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনেই মসজিদে ধাক্কাধাক্কি, গ্লাস ভেঙে আহত ৫
নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনেই মসজিদে ধাক্কাধাক্কি, গ্লাস ভেঙে আহত ৫